পোস্টগুলি

জানুয়ারি ২, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মুক্তির পদধ্বনি

ছবি
মুক্তির পদধ্বনি জাফর পাঠান ধরার মাটিতে পেতে কান শুনতে পাই প্রলয়ঙ্করী ভূমিকম্পের কম্পন। ওরা আসছে - ভেঙে দিতে ক্ষমতা মোহের সুরম্য রাজপ্রাসাদ মানুষের রক্ত পানে লুটছে যারা তৃপ্তির আস্বাদ, অন্ধ চোখে বন্ধ মনে- জাগেনা যাদের বিষাদ। বাতাসে পেতে কান শুনতে আমি পাই সাইক্লোন ঘূণিঝড়ের ঘূর্ণিবাণ। ওরা আসছে - উপড়াতে কর্বূরের বিষদাঁত-ভাঙ্গতে যজ্ঞের ইন্দ্রাসন অহর্নিশি যাদের নেশা থাকে মানবতা করতে হনন, যাদের চোখে-মুখে আকিঞ্চন-জিহ্বার কূর্দন নর্তন। অর্ণবীতে পেতে কান শুনতে আমি পাই মহাপ্লাবনের তর্জন গর্জন। ওরা আসছে - মারবে ডুবিয়ে কীটদের, মারবে ঘৃণ্য বদমাসদের বিবেককে মেরে, লোলুপ কামাবেগ জাগ্রত যাদের, নির্যাতিতের আঘাতে নির্মম পতন নিশ্চিত তাদের। আমার মহাকাশ সম মননে পেতে কান শুনি কুলাঙ্গারদের প্রয়াণের গান। ওরা আসছে - রাজপথে ঝরা রক্তকে পুঞ্জীভূত করে, ওরা আসছে ন্যায়ের সংগ্রামে মৃতদের জোটবদ্ধ করে, আসছে, দেশপ্রেমিকেরা ধরেছে যুদ্ধের কেতন-ওরা হাসছে। আকাশ- ব...