পোস্টগুলি

2015 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

এই ঘর আমার নয়

ছবি
এই ঘর আমার নয় জাফর পাঠান কোন্ ইন্দ্রজালের ধরায় বেঁধেছি বাসা নিরন্তর ভালোবাসা-যেথা শুধু দূরাশা আশার বাঁধি যদি বাসা, পুষি উচ্চাশা মনে হয় গড়ছি নিরাশা-সবি ধুঁয়াসা। স্বপ্নের ঘর হয়ে যায় পর-হলে নিথর সূচনায় জঠর-মৃত্তিকা যাত্রা অতঃপর, রেখে যাই সর্বস্ব, আদুরে দেহ জহর জনম থেকে জন্মান্তর-ধারা নিরন্তর। কিসের আশায় এসেছি-নশ্বর চরাচরে ইচ্ছার সমাধি খুঁড়ে, যাত্রা অচিনপুরে, প্রশ্ন আসে প্রশ্নকে ঘিরে-অনন্ত নিগূঢ়ে  করে কে স্থায়ী বাস-আমার বসতঘরে। কুঞ্জবনে অফলা বৃক্ষ-যত ফলাই ফল   মর্ত্যের মরু বুকে আমি একবিন্দু জল।

আত্মহনন

ছবি
আত্মহনন জাফর পাঠান জিজ্ঞেস করে কেন দেখোনা - বিবেকেরে কি লাভ অন্যের অধিকার - নিয়ে কেড়ে , প্রশ্নের ঘূর্ণি তুলো - ঐ বিবেকেরে ঘিরে কি শান্তি পাবে - অন্যের মনে কষ্ট খুঁড়ে  ? আঁকড়িয়ে ধরে লোভ - আঁকড়িয়ে ক্ষোভ প্রতিহিংসা আর প্লাবনে - গড়ো অর্ণব , জিজ্ঞেস করে দেখো - নিজকে একবার সময়ে - সময় পাবে কিনা তাকাবার  । দেখেছো কি ভেবে - অন্যকে হত্যা হনন দ্বিগুণে মরবে - নিজ সন্তান জনন , কখনোই ভেবোনা - হবেনা উৎঘাটন   তোমাতেও - ঘটবেই ঘটবে ঘটন  । স্রষ্টার বেঁধে দেয়া - বিধি বিধান এটা খন্ডাবে কোথাকার কেঠা - কো ন্ সে বেটা  ।

তোদের দলে নাই

ছবি
তোদের দলে নাই জাফর পাঠান নারে ভাই - আমি তোদের দলেতে নাই , তোদের মনে ভেজাল - কথায় ভেজাল নিরীহের সুযোগ নিয়ে - মিটাস ঝাল । তোদের ঐ খাই খাই দলে- আমি নাই । সুযোগ পেলে - ছোবল মারিস বিষাক্ত অথচ ভাবখানা তোর- শুভ্রে আসক্ত , ভান করিস - মমত্ব আছে ভরা বুকে যদিবা টানি কাছে - মারিস ধুঁকেধুঁকে । প্রেম ভালোবাসার - যদি শিঙ্গা বাজাই , বাজাস তোরা - লালসা র ভরা সানাই , সবি দিয়ে তোদেরকে য তই মানাই । নারে বোন - আমি তোদের দলেতে নাই ।