আত্মহনন
আত্মহনন জাফর পাঠান জিজ্ঞেস করে কেন দেখোনা - বিবেকেরে কি লাভ অন্যের অধিকার - নিয়ে কেড়ে , প্রশ্নের ঘূর্ণি তুলো - ঐ বিবেকেরে ঘিরে কি শান্তি পাবে - অন্যের মনে কষ্ট খুঁড়ে ? আঁকড়িয়ে ধরে লোভ - আঁকড়িয়ে ক্ষোভ প্রতিহিংসা আর প্লাবনে - গড়ো অর্ণব , জিজ্ঞেস করে দেখো - নিজকে একবার সময়ে - সময় পাবে কিনা তাকাবার । দেখেছো কি ভেবে - অন্যকে হত্যা হনন দ্বিগুণে মরবে - নিজ সন্তান জনন , কখনোই ভেবোনা - হবেনা উৎঘাটন তোমাতেও - ঘটবেই ঘটবে ঘটন । স্রষ্টার বেঁধে দেয়া - বিধি বিধান এটা খন্ডাবে কোথাকার কেঠা - কো ন্ সে বেটা ।