পোস্টগুলি

জানুয়ারি ৬, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
ভাবো একটিবার জাফর পাঠান   কোনো হত্যারই নাই কোনো মাফ বিধানে জবাব আছে সাফ সাফ। তথ্য উপাত্ত- সুত্র দেখাও যত হবেই হবে বাতিল- অবিরত।   কার হুকুমে ঝরাও- রক্ত বৃষ্টি ওরাই কি তোমাকে করেছে সৃষ্টি! খুনো-খুনিতো ওদের স্বার্থ কৃষ্টি আর অন্ধ করছে- তোমার দৃষ্টি।   পদবীর আছে কি কোনো ক্ষমতা মৃত্যুকে ঠেকিয়ে করবে বহতা। কেন তবে মানো অন্যায়ী হুকুম করো- নিজের উপরেই জুলুম।   বিশ্ব- মহাবিশ্ব- শুধু বিধাতার তোমার জন্ম মৃত্যুর- অবতার, তাকেই ভুলে করছো মহাপাপ আনছো ডেকে অনন্ত অনুতাপ।