তোদের দলে নাই
তোদের দলে নাই
জাফর পাঠান
নারে ভাই-আমি তোদের দলেতে নাই,
তোদের মনে ভেজাল- কথায় ভেজাল
নিরীহের সুযোগ
নিয়ে - মিটাস ঝাল ।
তোদের ঐ খাই খাই দলে-আমি নাই।
সুযোগ পেলে- ছোবল মারিস বিষাক্ত
অথচ ভাবখানা
তোর- শুভ্রে
আসক্ত,
ভান করিস - মমত্ব আছে ভরা বুকে
যদিবা টানি কাছে - মারিস ধুঁকেধুঁকে।
প্রেম ভালোবাসার-যদি শিঙ্গা বাজাই,
বাজাস তোরা
- লালসার ভরা সানাই,
সবি দিয়ে তোদেরকে যতই মানাই ।
নারে বোন-আমি তোদের দলেতে নাই।

মন্তব্যসমূহ