ভিতরের মানুষ
ভিতরের মানুষ
জাফর
পাঠান
নিগূঢ়ভাবে আমি ভালোবেসেছিলাম মানুষকে
ভালো বেসেছিলাম তার রূপ-যৌবন-আকৃতিকে,
মোহিত করেছিলো আমার বাহ্যিক চোখকে
মোহিত করেছিলো আমার কামনা-বাসনাকে।
মানুষের ভিতর যে আরেকটি মানুষ আছে
ভুলে গিয়েছিলো মন,
তাইতো ভেদাভেদ-ভালো-মন্দকে ভুলে গিয়ে
মানুষে গেঁথেছিলো মনন।
অতঃপর উড়াইয়া চেতনার ছাই-দেখতে পাই
ঢেকে রেখেছে দুর্গন্ধকে নিঃশ্বাসের উপায় নাই,
ঢেকে রেখেছে কদর্যতা, তাকাবার উপায় নাই
ধরে রেখেছে অবিশ্বাসকে-বিশ্বাসের উপায় নাই।
উপরের মানুষটির পীড়ণে নিত্য শুনতে পাই
ভিতরের মানুষটির হাহাকার,
উপরের তিমির কলুষতায়-ভিতরকে দেয়া যন্ত্রণায়
পারেনা হতে তাই একাকার।
আমি এখন ভালোবাসিনা মানুষের আকৃতিকে
ভালোবাসি ভিতরের মানুষটির নির্লোভ প্রকৃতিকে,
মনে মনে কথা বলে মনের সাথে করি কারবারি
মনেই লেন-দেন করি, দেখিনা অর্থ-কড়ি-বাড়ি।

মন্তব্যসমূহ