ভাবো একটিবার

জাফর পাঠান

 

কোনো হত্যারই নাই কোনো মাফ

বিধানে জবাব আছে সাফ সাফ।

তথ্য উপাত্ত- সুত্র দেখাও যত

হবেই হবে বাতিল- অবিরত।

 

কার হুকুমে ঝরাও- রক্ত বৃষ্টি

ওরাই কি তোমাকে করেছে সৃষ্টি!

খুনো-খুনিতো ওদের স্বার্থ কৃষ্টি

আর অন্ধ করছে- তোমার দৃষ্টি।

 

পদবীর আছে কি কোনো ক্ষমতা

মৃত্যুকে ঠেকিয়ে করবে বহতা।

কেন তবে মানো অন্যায়ী হুকুম

করো- নিজের উপরেই জুলুম।

 

বিশ্ব- মহাবিশ্ব- শুধু বিধাতার

তোমার জন্ম মৃত্যুর- অবতার,

তাকেই ভুলে করছো মহাপাপ

আনছো ডেকে অনন্ত অনুতাপ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Shabdodweep Web Magazine: দশ হাত পৈতা - জাফর পাঠান

Shabdodweep Web Magazine: অনুরণিত আর্তনাদ - জাফর পাঠান